বাংলাহান্ট ডেক্সঃ ক্যালেন্ডারে এখন ডিসেম্বর মাস। কিন্তু এতদিন দেখা মিলছিল না শীতের। বঙ্গে শীত প্রবেশে বাধা হয়ে দাঁড়াচ্ছিল পশ্চিমিঝঞ্ঝা। মাঝে ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশে ধাক্কা খাচ্ছিল। তবে সেই দুর্যোগ কেটে গিয়েছে। আকাশ এখন পরিষ্কার। রাজ্যে হু হু করে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। যার জেরে পারদ নামল শহর থেকে জেলায়।
আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। চলতি শীতে এই প্রথম শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে প্রবেশ করল বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। গতকাল, শনিবার থেকেই শহরের তাপমাত্রা কমতে শুরু করে। যার ফলে শীতের আমেজ বাড়তে শুরু করে। জেলাতেও কমেছে তাপমাত্রা। বাঁকুড়ার তাপমাত্রা নেমেছে ১৩.৮ ডিগ্রিতে। ১৫ ডিগ্রির নীচে বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহারের তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে শহরের। এদিনের তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এখনও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে পূর্বাভাস মতোই রাতের তাপমাত্রা কমছে শহরের। উত্তর-পশ্চিম দিক থেকেও বইছে ঠান্ডা হাওয়া। যার ফলে বঙ্গে শীতের ব্যাটিং যে শুরু হয়ে গিয়েছে এটা বলাই যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”