বাংলাহান্ট ডেস্কঃ শনিবার মালদহের মথুরাপুরে বিজেপির জনসভায় বক্তৃতা করেন শুভেন্দু। শ্রোতাদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, হিন্দু হোক বা মুসলিম কাঁটাতার টপকে-আসা সকলকে ফিরতে হবে!
মুসলিম অধ্যুষিত মালদায় দাঁড়িয়ে শুভেন্দুবাবু বলেন, ‘আমি সংখ্যালঘুদের বলব, ৮ জন করে পরিবারে আছেন, ৪০ কেজি করে চাল আর গম মিশিয়ে নিয়ে আসছেন। এটা আপনার পিসির নয়। নরেন্দ্র মোদী ভারত সরকারের অর্থ। মোদীজি ২০২১ সালে মে মাস থেকে ৮১ কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে ২ লক্ষ কোটি টাকা বছরে খরচ করে তিনি আহারের ব্যবস্থা করেছেন। তখন তো আপনাদের ভেদাভেদের কথা মনে পড়ে না? কেন ওই চোর পার্টিকে ভোট দেবেন? কেন আমাদের সঙ্গে আসবেন না’?
আরো পড়ুন- Malda: প্রকাশ্য দিবালোকে নদীর মাটি কেটে পাচার, তৃণমূলের বিরুদ্ধে মদতের অভিযোগ

এর পরই শুভেন্দুবাবু বলেন, ‘আমরা রাষ্ট্রবাদীদের সঙ্গে আছি। যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতে হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক। কাঁটা তারের বেড়া ডিঙিয়ে এলে তার সঙ্গে কোনও ব্যাপার নেই। যে ভারতে জন্মেছ, যে রাষ্ট্রবাদকে বিশ্বাস করো, জনগণমন অধিনায়ক গাও, বন্দেমাতরম বলো, তার সঙ্গে বিজেপির বিরোধ ছিল না। আজকেও নেই কালকেও থাকবে না। আমরা এই দেশে ভারতবর্ষকে মোদীজির নেতৃত্বে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ বানাতে চাই’।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”