ব্যারাকপুর মহকুমার অন্তর্গত হালিশহর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আচার্য্য পাড়ায় এক মহিলার রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গিয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর গত দুদিন আগে ওই মহিলার মৃত্যু হয়। মৃতের নাম গীতা মন্ডল। সন্দেহ করা হচ্ছিল মৃত মহিলা করোনা পজেটিভ। এর জন্য তার স্যাম্পেল পরীক্ষার জন্য বেলেঘাটা আইডি তে পাঠানো হয়। অবশেষে আজ রিপোর্ট পজিটিভ এসেছে।
জানা গিয়েছে ওই মহিলার বাড়ি হালিশহর পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের আচার্য্য পাড়ায়। ওই মহিলা মৃত্যুর আগে কোথাও বাইরে ঘুরতে যান নি। অথচ কিভাবে তার শরীরে সংক্রমণ ঘটলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে প্রশাসন। এদিকে করোনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
এরপরে সন্ধ্যে ৬.৩০ নাগাদ বিজপুর থানায় শুরু হয় এক উচ্চপর্যায়ের বৈঠক। সেই বৈঠক থেকে বেরিয়ে এসে পৌরপ্রধান অংশুমান রায় জানান সরকারিভাবে এখন আমাদের কাছে কোন রিপোর্ট এসে পৌঁছায়নি। রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে ওই মহিলা করোনা পজেটিভ কিনা। তিনি আরো জানান জেলা স্বাস্থ্য দপ্তর থেকে তাদের জানানো হয়েছে ওই এলাকায় বাড়তি সর্তকতা মূলক ব্যবস্থা নিতে। হালিশহর আচার্য পাড়ার পুরো এলাকাটি সিল করে দিতে বলা হয়েছে। এলাকাতে বারবার স্যানিটাইজেসান করতে বলা হয়েছে।
ইতিমধ্যেই হালিশহর পৌরসভার পৌর প্রধান অংশুমান রায়ের একটি অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওবর্তায় পৌরপ্রধান অংশুমান রায় স্বীকার করেছেন যে মৃত মহিলার রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া গিয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”