হাওড়া পুরসভা থেকে ফের আলাদা করা হল বালিকে। শুক্রবার বিরোধীশূন্য বিধানসভায় প্রস্তাব পাস করাল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়নমন্ত্রী জানিয়েছেন, মাইক্রো লেভেলে নাগরিক পরিষেবা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এনিয়েই সরকারকে তোপ দেগেছে বিরোধী শিবির।
আরো পড়ুন- বঙ্গবিজেপির ধ্বংস আসন্ন! টুইটে একপ্রকার নিশ্চিত করলেন তথাগত
করোনা আবহে দীর্ঘদিন থমকে থাকার পর আবার পুরভোট শুরু হতে চলেছে বঙ্গে। সূত্রের খবর, ১৯শে ডিসেম্বর একসাথে ভোট হবে কলকাতা এবং হাওড়ায়। এনিয়ে দ্রুত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। আর তার মাসখানেক আগেই গঙ্গা পাড়ের দুই পুরসভাকে পৃথক করার শিলমোহর পড়ল। বিরোধী শূন্য বিধানসভায় পাশ হয় প্রস্তাব।
সুত্রের খবর, হাওড়া পুরসভার সাথে বালি পুরসভার একসঙ্গে ভোট করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন বালি পুরসভার প্রাক্তন কাউন্সিলরা। বৃহস্পতিবার ১৫ জন কাউন্সিলর পার্টি অফিসে বৈঠক করেন। তারপরই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়।
মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয় যাতে একইসঙ্গে ভোট হয়। এই নিয়ে পোস্টারও লাগান বালির বাসিন্দারা। এরপরেই কার্যত শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বিজেপি নেতা রথীন চক্রবর্তী আলাদা করে ভোট করার সমালোচনা করেন। তিনি বলেন নতুন ধরনের পরীক্ষা কাটাছেঁড়া এসব চলবে না। মানুষ এটাকে ভাল ভাবে নিচ্ছে না।
প্রসঙ্গত, আগে হাওড়া ও বালি ২টো আলাদা পুরসভা-ই ছিল। কিন্তু ২০১১-য় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর হাওড়া পুরনিগমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল বালি পুরসভাকে। ২০১৫-র জুলাই মাসে পৃথক বালি পুরসভার অস্তিত্বের বিলোপ ঘটে। তা চলে আসে হাওড়া পুরনিগমের আওতায়। সংযুক্তিকরণের পর বালি পুরসভার ওয়ার্ডেরও পুনর্বিন্যাস করা হয়। আগে বালি পুরসভায় ছিল ৩৫টি ওয়ার্ড। সংযুক্তিকরণের পর সেই ওয়ার্ড সংখ্যা কমিয়ে ১৬ করা হয়েছিল। তবে ৬ বছরের মাথায় আবার আলাদা করে দেওয়া হল বালি পুরসভাকে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”