মালদাঃ-৷ রাজ্যের প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরতে ‘বঙ্গধ্বনি যাত্রা’ নামে নতুন একটি প্রচার অভিযানের সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার ১১ডিসেম্বর রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই একটি করে মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০২১ বিধানসভা ভোট শুরু হতে আর কয়েক মাস। কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন দল সরগরম। কেন্দ্র সরকারের কৃষি বিল নিয়ে উত্তাল গোটা দেশ। মোদী সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হয়েছেন দেশের সমস্ত বিরোধী দল গুলি। তাই এরাজ্যে কেন্দ্র সরকারের কালা কৃষি বিলের প্রত্যাহারের দাবিতে পথে নেমেছে শাসক দল। গোটা রাজ্যের পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ। তাই এদিন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও বঙ্গধ্বনি যাত্রা করা হয়। কৃষি আইন প্রত্যাহারের দাবিতেও বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ বিক্ষোভ মিছিল ও বঙ্গ ধ্বনি যাত্রা হবিবপুর রাইসমিল হাট থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি গোটা হবিবপুর এলাকা পরিক্রমা করে হবিবপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।সেখানে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।কেন্দ্র সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এদিন এই বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন হবিবপুর বিধান সভার কো অডিনেটার, দুলাল সরকার, হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মিশ্র, মালদা জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু, ব্লকের যুব সভাপতি সৌগত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ তৃনমুল কংগ্রেসের কর্মীরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”