রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার বড়ঞা থানার বদুয়া গ্রামে শনিবার দুপুরে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদের জেরে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বড়ঞা থানার পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম, মমতা বিবি, বয়স ৩০ ।
সাত বছর আগে বিয়ে হয় কান্দী মহকুমার মুনিগ্রামের বাসিন্দা মমতা বিবি সাথে বড়ঞা থানার বদুয়া গ্রামের বাসিন্দা সুফল সেখের সাথে বিয়ে হয়, বর্তমানে তিনটি সন্তান রয়েছে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামী সুফল সেখ তার বৌদি বোনের সাথে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক লিপ্ত ছিল, এবং সেই ঘটনার প্রতিবাদ করা হয়, পাশাপাশি গৃহবধূর উপর অতিরিক্ত পনের জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ। সেই কারনে শনিবার দুপুরে বড়ঞা থানার মনিগ্রামে শ্বশুরবাড়িতে গৃহবধূর উপর গায়ে কেরোসিন তেল ঢেল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, গুরুতর জখম অবস্থায় কান্দী মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দী মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার জেরে গ্রেফতার করা হয়নি কাওকে বলে জানিয়েছে বড়ঞা থানার পুলিশ ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন