মালদা: এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনার কিনারা করল বামনগোলা থানার পুলিশ। গ্রেফতার ছয়। এদের মধ্যে পাঁচ জন মহারাষ্ট্রের বাসিন্দা। উদ্ধার হয়েছে চুরি যাওয়া নগদ টাকা এবং কিছু সামগ্রী। সোমবার দুপুরে এই মর্মে ফার্ম গ্রাম এলাকায় পুলিশ অফিসে এক সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি জানান গত ১১ ই মে বামন গোলা থানার কান্তি পাড়া এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে বামন গোলা এবং পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। তদন্ত শুরু করে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা কে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃত পাঁচ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। তাদের মধ্যে একজনের নামে মুম্বাই-এ কয়েকটি মামলা রয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে নগদ ৭০ হাজার টাকা,৫ ভরি সোনা এবং ৬ কেজি ৮০০ গ্রাম সিলভার। এই ডাকাতির ঘটনায় আরো দুজনের নাম জানতে পেরেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশির পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব