মালদাঃ- এক সেনাকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ও পুখুরিয়া দুই থানা এলাকায়। খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে উভয় থানার পুলিশ।শুক্রবার মৃত সেনাকর্মীর ঝুলন্ত দেহটি উদ্ধার হয়েছে পুকুরিয়া থানার গৌরীপুর এলাকার এক আমবাগান থেকে।
আরো পড়ুন- ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বনদপ্তর
পুলিশ সূত্রে জানা যায়,মৃত সেনাকর্মীর নাম শঙ্কর ঘোষ (২৭)।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার হাতি ছাপা এলাকায়।গত ২৭ শে মার্চ ডিউটিতে জয়েন করার জন্য বাড়ি থেকে বের হয় সে।তারপর বাড়ির লোকেরা তার সঙ্গে ফোন মারফত যোগাযোগ করলে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।পরে আত্মীয়দের মাধ্যমে খবর জানতে পারে পুকুরিয়া থানার গৌরীপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে রয়েছেন।পরিবারের লোকেরা ওই আত্মীয়ের বাড়িতে গিয়েও তার খোঁজ পাইনি বলে অভিযোগ।
শুক্রবার সকালে পুকুরিয়া থানার গৌরীপুর এলাকার এক আমবাগান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুখুরিয়া থানার পুলিশ।ঘটনাকে ঘিরে এদিন দুই থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বলে খবর।তবে ওই সেনা কর্মী খুন না আত্মহত্যা তা তদন্ত শুরু করেছে উভয় থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”