দক্ষিণ দিনাজপুর: অটোচালককে চেন অফিসে ঢুকে মারধরের অভিযোগ সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাইয়ের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর থেকে বালুরঘাট গামী 512 নং জাতীয় সড়ক অবরোধ করে এলাকার অটো চালকেরা। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে শনিবার দুপুরে অটোর চেন অফিসে ঢুকেন এক সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাই। কিছু বুঝে ওঠার আগেই লাঠি নিয়ে তারা লাঠি নিয়ে চড়াও হন এক অটোচালকের ওপর। মারধরের ঘটনা আটকাতে গিয়ে রক্তাক্ত হন আরও বেশ কয়েকজন অটোচালক। গুরুতর আহত অটোচালক নাজিমুল হক বর্তমানে রশিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। কি কারনে সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাই মারধর করেছে অটোচালককে বিষয়টি এখনো স্পষ্ট নয়। যদিও সিভিক ভলেন্টিয়ারের এহেন দাদাগিরিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শনিবার এই ঘটনার প্রতিবাদে 512 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার সমস্ত অটোচালকেরা। মুহূর্তে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। খবর পেয়ে ছুটে আসে আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে বংশীহারী থানার বিশাল পুলিশবাহিনী। অটোচালকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যান তিনি। যদিও পরবর্তীতে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”