গরু পাচারকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এল সিবিআইয়ের হাতে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের হয়ে কাজ করত ১৪ জনের একটি স্পেশাল টিম। তার নামে ও বেনামে রয়েছে ১৫০ কোটি টাকার সম্পত্তি। গাড়ির সংখ্যাও চমকে দেওয়ার মতো। ওই সব কিছুই বাজেয়াপ্ত করেছে সিবিআই।
আরো পড়ুন- Nupur Sharma: নূপুরই দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ! দাবি ওয়েইসির
কী রয়েছে সায়গলের সেই সম্পত্তির তালিকায়?
সিবিআই সূত্রে খবর, একশোরও বেশি জমির দলিল, রয়েছে ফ্ল্যাট, বাড়ি থেকে ট্রেলার, পেট্রোল পাম্প, কয়েকশো গ্রাম গয়না। এক-আধটা নয়, খান চারেক ফ্ল্যাট, পাঁচ-পাঁচটি বাড়ি। চার চাকার গাড়ি থেকে ট্রেলার, ক্র্যাশার থেকে পেট্রোল পাম্প। জমির দলিল থেকে ভরি ভরি সোনার গয়না। ওইসব সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই।
সায়গলের ‘স্পেশাল টিম ১৪’-র বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ওইসব সম্পত্তির হদিস পেয়েছে। কিন্তু ওই ১৪ জনের মধ্য়ে অনেকেই এখন অধরা। এদের মধ্যে রয়েছে বিভিন্ন পেশায় যুক্ত মানুষজন। স্পেশাল টিম ১৪-এর মাধ্যমেই সায়গল তোলাবাজি করত বলে মনে করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ওই ১৪ জনের মধ্যে ২ জন দুবরাজপুরের। এছাড়াও ওই টিমে রয়েছে হাটনাবাজারের এক যুব নেতা, ইলামবাজারের ২ নেতা, ইসলামপুরের এক নেতা ও রানীনগরে সেখপাড়ার এক নেতা।
ওই ১৪ জনের মধ্যে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এদের সহযোগিতায় সিবিআই মুর্শাদাবাদে সায়গলের ৬০টি জমির হদিস পেয়েছে। উদ্ধার হয়েছে বহু বাইক ও অজস্র গাড়ি।

“২০০ পারের পথে তৃণমূল? সমীক্ষায় বড় ধাক্কার মুখে বিজেপি”

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব