ছেলেকে নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গে হাজির জয়জিৎ। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসছে অরিজিৎ সিং-এর কনসার্ট। সেই কনসার্ট দেখতেই উত্তরবঙ্গে হাজির হয়েছেন বাংলা টেলিভিশনের এই পরিচিত মুখ। পাশাপাশি বন্দে ভারতে চড়ার শখ পূরণও ছিল তাঁর লক্ষ্য, কিন্তু বন্দে ভারত চড়ে খানিক হতাশ হয়েছেন অভিনেতা।
এদিন সকালে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এবং বন্দে ভারতের ভিতরে বসে ছেলের সঙ্গে দুটি সেলফি পোস্ট করেছেন অভিনেতা। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘বাপ ব্যাটার হাওয়া বদল। হ্যাঁ শুধুমাত্র বাপ ব্যাটার।’ তবে তাঁদের ‘হাওয়া-বদল’-এর পরিকল্পনা ফেসবুকে জাহির করেননি। সেই ধোঁয়াশা অবশ্য জিইয়ে রাখেননি তিনি। এক সংবাদমাধ্যমকে অভিনেতা ফাঁস করেন ছুটির পরিকল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় শিলিগুড়িতে অরিজিৎ সিংহের কনসার্ট দেখবেন জয়জিৎ এবং তাঁর পুত্র যশোজিৎ। রাজ চক্রবর্তীর ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’-তে লিড রোলে অভিনয় করেছিলেন জয়জিৎ পুত্র, তাই দর্শকমহলে যথেষ্ট পরিচিত সে।

অরিজিতের অন্ধ ভক্ত যশোজিৎ, তবে ফেব্রুয়ারি মাসে কলকাতা কনসার্টে তাঁর যাওয়া হয়নি বোর্ডের পরীক্ষার জন্য। এখন আইসিএসসি শেষ, তাই আবদার করে বাবার সঙ্গে প্রিয় গায়কের কনসার্ট দেখতে উত্তরবঙ্গে হাজির সে। ছেলের ইচ্ছেপূরণ করতে পেরে খুশি জয়জিৎ। গতবার পরীক্ষার জন্য শত আবদার সত্ত্বেও অরিজিতের কনসার্টে নিয়ে যাননি যশোজিৎকে, এবার আর ছাড়ে পেলেন না। পাশাপাশি অভিনেতা বলেন,’বন্দে ভারত এক্সপ্রেসেও চড়া বাকি ছিল। এক ঢিলে দুই পাখি। তবে সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে।’
তবে উত্তরবঙ্গ পৌঁছে শুধু অরিজিতের কনসার্ট দেখে ফেরা যায়? একদম নয়। ছেলেকে নিয়ে দু-দিন দার্জিলিং ঘুরে আসবেন অভিনেতা। পাহাড়, ম্যাল আর গ্লেনারিজে একান্তে সময় কাটাবেন বাপ-বেটা। এই সফরে সঙ্গী হননি জয়জিৎ ঘরণী শ্রেয়া। ছেলের সঙ্গে দুর্দান্ত কিছু মুহূর্ত কাটাতে মুখিয়ে রয়েছেন জয়জিৎ।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন