কলকাতা: সারদায় প্রতারিতদের জন্য ২০১৩ সালে রাজ্য সরকার শ্যামল সেন কমিশন গঠন করেছিল। আর সেই কমিশনকে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই ৫০০ কোটি টাকার মধ্যে ৩৬২ কোটি টাকা রাজ্য সরকার প্রতারিতদের ইএসআই ও চেকের মাধ্যমে প্রদান করেন। কিন্তু বাকি থেকে যায় ১৩৮ কোটি টাকা।
সুবির দে নামে এক আমানতকারী বাকি এই টাকা কিভাবে রাজ্য সরকার খরচ করবে তা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিল। আর এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে জানতে চায়, বাকি এই ১৩৮ কোটি টাকা রাজ্য সরকার কি করেছে? বাকি এই টাকা কিভাবে রাজ্য সরকার ফেরত দেবে তা জানতে চায় হাইকোর্ট । পাশাপাশি এই টাকা অন্য কোনো চিটফান্ড প্রতারিতদের দেওয়া হবে কিনা তাও জানতে চাওয়া হয়। এ বিষয়ে মতামত জানানোর জন্য রাজ্য সরকারকে চার সপ্তাহের সময় দেয় কলকাতা হাইকোর্ট।
রাজ্য সরকারি আইনজীবী জানায়, ৫ লক্ষ আমানতকারীকে রাজ্য সরকার ইএসআই ও চেকের মাধ্যমে টাকা ফেরত দিয়েছেন।
কলকাতা হাইকোর্টের এদিনের শুনানির পর সারদা চিটফান্ড এ প্রতারিতদের ফের একবার টাকা পাওয়ার আশা দেখা দিলো।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”