আমফানের (Cyclone Amphan) স্মৃতি উস্কে মে মাসে বঙ্গোপসাগরে তার চেয়েও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস মডেল (International Weather Forecast Model) অনুসারে ঘন্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ (West Bengal) ও বাংলাদেশ উপকূলে (Bangladesh Coastal Zone) আঘাত হানতে পারে।
আরো পড়ুন- সাবধান…ধেয়ে আসছে আমফানের থেকেও ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! চলবে ধ্বংসলীলা
এর ফলে চলতে পারে ধ্বংসলীলা। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভাসবে বাংলা। তবে আরো কিছুদিন না গেলে এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC) রিপোর্ট অনুসারে ২০২০ সালের মে মাসে যে আমফান সুপার সাইক্লোন (Super Cyclone) আছড়ে পড়েছিল বাংলার উপকূলবর্তী এলাকায় (Bengal Coastal Zone) তাতেই সবথেকে বেশি সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন। এই ঝড় নাকি গত ১০০ বছরের মধ্যে অন্যতম শক্তিশালী ঝড়। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে দেশের মধ্যে সবথেকে বেশি মানুষকে ঘর ছাড়তে হয়েছিল এই ঝড়ের কারণে। সংখ্য়াটা প্রায় ২.৪ মিলিয়নের কাছাকাছি। ৮০০,০০০ মানুষকে অন্য জায়গায় সরাতে হয়েছিল সরকারকে।
হিসেব বলছে, দুর্যোগের কারণে ঘরছাড়াদের সংখ্যার নিরিখে আমফান সেবছর গোটা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। এবার এর পরবর্তী ঘূর্ণিঝড় হিসাবে যদি এই আসন্ন ঘূর্ণিঝড়কে চিহ্নিত করা হয় তবে তার দাপটও যে কিছু কম হবে না সেটা এখন থেকেই অনুমান করা যাবে। তবে সেই সময়ে একে করোনায় (COVID 19) রক্ষে ছিল না তাতে আবার জুড়েছিল ঘূর্ণিঝড় আমফান। আমফানের ঝাপটায় সবথেকে বেশি ক্ষতির (Loss) মুখে পড়েছিল দিঘা, মন্দারমণি, সুন্দরবনের সমুদ্র সৈকত এবং উপকূলবর্তী এলাকা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”