মালদাঃ– মালদার ভুতনি এলাকায় কুসংস্কারের ছায়া সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর চলল ঝাড়ফুঁক। ঘটনায় তোর চাঞ্চল্য ছড়ালো বুধবার মালদার ভুতনি থানার বাললিটোলা গ্রামে। যদিও পরে গোটা বিষয়টি জানাজানি হতেই পুলিশ প্রশাসনের তৎপরতায় ওই অন্তঃসত্ত্বা গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চলছে চিকিৎসা।
আরো পড়ুন- মালদায় প্রথম ওমিক্রন আতঙ্ক ! দুবাই ফেরত ৭ বছরের শিশুকে ভর্তি করা হল মালদা মেডিক্যালে
যারা বেশি অসুস্থ ওই গৃহবধূর নাম শ্যামলী মন্ডল।স্বামী শ্যামল মন্ডল।বাললিটোলা গ্রামের বাসিন্দা।গৃহবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা।শরীরে রক্তের সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্ত। বুধবার সকালে পরিবারের তরফে গুনিন কে ডেকে চলে গৃহবধূর ওপর ঝাড়ফুঁক। এই ঝাড়ফুঁকের নাকি সুস্থ হচ্ছে ওই গৃহবধূ এমনই দাবি পরিবারের। রীতিমতো নিম পাতা ও জল দিয়ে চলে গৃহবধূর ওপর গুনিনের ঝাড়ফুঁক।তবে ঝাড়ফুঁকের এমন ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। আসরে নামে পুলিশ প্রশাসন। ভুতনি থানার পুলিশ তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
এ প্রসঙ্গে অসুস্থ গৃহবধূর বাবা নিখিল মন্ডল জানান, মেয়েকে চিকিৎসক ধারা দেখানো হলো শরীর সুস্থ থাকছে না। কিন্তু ঝাড়ফুঁক করা হলে শরীর আবার সুস্থ থাকছে বলে দাবি তার। তাই এমন ঝাড়ফুঁক করাচ্ছেন তারা।
যদিও গোটা বিশ্বের সামনে আসতে স্তম্বিত চিকিৎসকরাও। সেকি সর্বজনে ঝাড়ফুঁক মেনে নেওয়া যায় না এই একুশ শতকে। এ প্রসঙ্গে প্রতিনিধিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর রাজেশ সাহা জানান, আপাতত ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা পরে মালদা মেডিকেল কলেজে আরো ভাল জাতে চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা করা হচ্ছে। এত প্রচার আত্মসচেতনতার পরও গ্রাম গঞ্জের মানুষ ঝাড়ফুঁক করা সেটা সত্যি অবিশ্বাস্য। আগামী দিনে আরও এলাকাজুড়ে বিভিন্ন প্রশাসনিক স্তর এর মধ্য দিয়ে প্রচার চালানো হবে।
অন্যদিকে ভুতনি থানার পুলিশ ঘটনায় জড়িত ওঝা সঞ্চয় ভগদ কে আটক করে ভুতনি থানায় নিয়ে যায় । পাশাপাশি পুলিশ প্রাথমিক ভাতে তদন্ত শুরু করেছে ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”