বালুরঘাট ৭ এপ্রিল; এলাহাবাদ থেকে সাইকেল চালিয়ে জেলায় ফিরল ৪ জন ফেরীওয়ালা যুবক। শুধু দীর্ঘ পথ সাইকেল চালিয়ে ফেরাই নয় পাশাপাশি করোনার সোসাল ডিসটান্সের বিধির কথা মাথায় রেখে ৪ হকার নিজেদের সচেতনতার নজির গড়লো জেলায়।
উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে প্রায় ১৮০০ কিলোমিটার সাইকেল চালিয়ে হরিরামপুরের ৪ হকার আজ ভোর রাতে দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের নিজেদের গ্রামে ফিরেছে এই ৪ যুবক। তারা সেই সোসাল ডিসটান্সের কথা মাথায় রেখে গ্রামে ফিরলেও বাড়িতে না গিয়ে গ্রামের বাইরে মাঠে দাঁড়িয়ে থাকলো সকাল পর্যন্ত। পরে গ্রামবাসীর সাহায্যে হরিরামপুর স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলে সোজা ওই ৪ হকার দানগ্রাম এলাকার সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে ওঠেন। সেখানে যাওয়া মাত্রই শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো ব্লক প্রশাসন।
স্থানিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে ৪ জন যুবক হকারের নাম ফারাদ হোসেন ,রাজ্জাক হোসেন, জাহাঙ্গীর আলম ,বাবুল রহমান। ৪ জন হকারের বাড়ি হরিরামপুরের নাকর এলাকায়। ১৮০০ কিমি সাইকেল চালিয়ে তারা গত শনিবার সকালে এলাহাবাদ থেকে এরাজ্যের দুর্গাপুরে আসেন ৪ হকার। তারাও সোজা কাক ভোরে হাসপাতালে এসে উপস্থিত হয়, বাকি তাদের সাথীরা রাস্তায় ছাড়া পরে যায়। এদিন বাকি চারজন হকার সাইকেল নিয়ে গ্রামে আসলেও সরকারি নিয়ম লঙ্ঘন না করে একজন সচেতন নাগরিকের মতো নিজেরাই স্বাস্থ্য দপ্তরের সাথে যোগাযোগ করে কোয়ারান্টাইনে চলে গিয়েছেন।
রাজ্যে জুড়ে একাধিক জায়গাতে কোয়ারান্টাইনে থাকার কথা বললেও অনেকেই সচেতনতার অভাবে তা পালন করছেন না হকার হলেও তারা যে একজন সচেতন দেশের নাগরিক ও সকলকে তা পালন করা উচিৎ ১৫০০ কিলোমিটার সাইকেল চালিয়েও অক্লান্ত শরীরে বাড়ি না গিয়ে সচেতনতার নজিরগড়লো জেলায়, বাইরে থেকে কাজ করে ফেরা শ্রমিকদের এহেনো কর্মকান্ড দেখে বাহবা দিচ্ছেন জেলা প্রশাসনের কর্তারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”