বাংলা হান্ট ডেক্সঃ দল টিকিট দিলেও কিন্তু আসন পছন্দ হলনা, তাই তৃণমূল ছেড়ে দিয়েছিলেন সরলা মুর্মু (Sarala Murmu)। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার কয়েকমাসের মধ্যেই ভুল বুঝতে পেরে ‘ঘর ওয়াপসি’র ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। কিন্তু তাতে সায় দেননি মালদহ জেলার তৃণমূলের সভাপতি মৌসম নূর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সরলাকে দলে ফেরানো হবে না।
দলবদলুদের দলে ফেরানো প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ মৌসম নূর (Mausam Noor) বলেন, “ওকে দলে ফেরানো যাবে না। অনেক আবর্জনা দল থেকে গিয়েছিল, তাতে ভালই হয়েছে। উনি শুধুমাত্র ক্ষমতা আর পদের জন্য, নিজের স্বার্থে দল করতেন, তা পরিষ্কার হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে টিকিটও দিয়েছিলেন, তা সত্ত্বেও উনি দলনেত্রীর বিরুদ্ধে কুকথা বলেছেন। তাই ওনার জায়গা হবে না দলে।”
এছাড়া দলত্যাগীদের ফেরানো নিয়ে গতকালই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, এখনই কাউকে না ফিরিয়ে আগে মনিটরিং করা প্রয়োজন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে সরলা মুর্মু্র মতো একাধিক নেতা-নেত্রীর দলত্যাগে মালদহের জেলা পরিষদ কার দখলে থাকবে, তা নিয়ে কার্যত দড়ি টানাটানি শুরু হয়েছিল। বর্তমানে তৃণমূল কংগ্রেসের ২৬ জন সদস্য রয়েছেন, যা খুবই সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে বিজেপির দাবি, জেলা পরিষদ তাদের দখলে রয়েছে। তাদের সঙ্গে ২১ জন সদস্য রয়েছেন। মালদহ জেলা পরিষদের বোর্ড দখলে রাখতে আরো ১৯ জন সদস্যের প্রয়োজন। কিন্তু তৃণমূলের দখলেই থাকবে মালদহ জেলা পরিষদ বলে দাবি করেন জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম নূর।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”