মালদা, ২২ জানুয়ারিঃ মালদা শহরের একটি সরকারি গার্লস স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের পিরোজপুর এলাকার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের এই চুরির বিষয়টি নজরে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যায় স্কুল কর্তৃপক্ষ নজরে বিষয়টি আসে । ওই স্কুলের সঙ্গে রয়েছে মালদা গার্লস হাইস্কুল । জুনিয়র বেসিক স্কুল এবং মালদা গালস হাইস্কুল একই ভবনে পরিচালিত হয়। এদিন সন্ধ্যায় মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুল কর্তৃপক্ষ জানতে পারে যে, জানালা ভেঙে একাধিক মিড ডে মিলের সরঞ্জাম সহ নানান সামগ্রী চুরি হয়ে গিয়েছে। এই ঘটনার পিছনে স্থানীয় একাংশ মাদকের নেশায় আসক্তদের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের টিচার্স ইনচার্জ শিপ্রা দাস জানিয়েছেন, স্কুলের দুটি ওয়েট মেশিন , মিড ডে মিলের নানান সামগ্রী, হাইস্কুলের ল্যাবরেটরি রুম থেকে মূল্যবান আরো বেশ কিছু জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। প্রায়ই 40 হাজার টাকার জিনিস চুরির অভিযোগ ইতিমধ্যে আমরা ইংরেজবাজার থানায় লিখিতভাবে জানিয়েছি। পুলিশ পুরো ঘটনার তদন্ত করেছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”