দেবাশীষ পাল, মালদাঃ- সন্তান প্রসবের ১ ঘন্টার পরে হাসপাতালে বেডে বসে সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে পরীক্ষা দিলেন মা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে।
এক অদ্ভুত ঘটনা, কথায় আছে মনে বল আর শক্তি থাকলে কেউ হারমানাতে পারে না। এমনি এক ঘটনার সাক্ষী বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে চিকিৎসকরা। বি,এ তৃতীয় বর্ষের ছাত্রী সনোকা সরকার(২১) স্বামী বিষ্ণু সরকার বাড়ি হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের বক্সীনগর এলাকায় বাসিন্দা। গতকাল রবিবার রাতে সনোকা সরকার প্রসব যন্ত্রনায় ভর্তি হয় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। এদিন সোমবার ছিল তার বি এ, তৃতীয় বর্ষের পরীক্ষা। গতকাল প্রসব যন্ত্রনায় হসপিটালের ভর্তির পরে আজ সকালে আটটা নাগাদ সন্তান প্রসব করে সনোকা। তার এক ঘন্টা পরে তৃতীয় বর্ষের পরীক্ষা, তাই সন্তানকে কোলে নিয়েই হার না মেনে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন সনোকা সরকার। তার এই পরীক্ষা দেওয়া দেখে বুলবুলচন্ডী হসপিটালের ডাক্তার থেকে নার্স সহ হসপিটালের থাকা কর্মী সকলে অবাক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”