মেমারি/ অতনু ঘোষ এর রিপোর্টঃ করোনা মোকাবিলায় সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করলেও কিছুতেই হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। প্রথম দফায় রাজ্য সরকারের 15 দিনের বাধানিষেধের লকডাউন জারি করেছিল। কিন্তু করোণাকে কিছুতেই আয়ত্তে আনা যাচ্ছে না। তাই পুনরায় আবার আরও 15 দিনের বাধানিষেধের লকডাউন এর মেয়াদ দীর্ঘায়িত করেছে রাজ্য সরকার। লকডাউন নিয়ম জারি থাকার পরও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষ লকডাউন আইন অমান্য করে বাজার হাট থেকে শুরু করে রাস্তায় ঘোরাঘুরি করতে। এবার এই সকল লকডাউন অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পথে নামল পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ।
এদিন মেমারি শহরের প্রাণকেন্দ্র চকদিঘী মোরে বেশকিছু লকডাউন অমান্যকারি ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল মেমারি থানার পুলিশ প্রশাসন। বেশকিছু মোটরবাইক আটক করা হয় এবং বেশ কয়েকজন লকডাউন অমান্যকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যেসব ব্যক্তি জরুরী কাজে রাস্তায় বেরিয়েছে তাদের উপযুক্ত নথিপত্র দেখে যেতে দেয়া হয়। আমাদের তরফ থেকে সকলের কাছে আবেদন লকডাউন মেনে চলুন, মাস্ক পড়ুন, সুরক্ষিত থাকুন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”