মালদা,১৯ এপ্রিল : লকডাউন পরিস্থিতিতে প্রায় ৬০০ দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল স্থানীয় যুব তৃণমূল নেতাকর্মীরা।
রবিবার সকালে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি রাজনগর এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, যুব তৃণমূল নেতৃত্ব সাবির সেখ,সেলিনা বিবি, বাদল শেখ, দিলীপ সরকার সহ অন্যান্যরা।
সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও করোনা মোকাবিলায় চলছে লকডাউন। কঠিন সময়ে সমস্যায় পড়েছেন দরিদ্র মানুষেরা। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছেন তারা।
এই সময় স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব অর্থ সংগ্রহ করে প্রায় ৬০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
রবিবার সকালে বাগবাড়ি রাজনগর এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ কেজি চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। এই এলাকার বেশিরভাগই মানুষ দিন আনি দিন খাই। তাদের এই দুরবস্থা দেখে স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব খাদ্য সামগ্রী বিলির উদ্যোগ নেন।
এবিষয় মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ জানিয়েছেন, করোনা মোকাবিলায় মালদা জেলাতেও চলছে লকডাউন। খেটে খাওয়া মানুষের সমস্যা তৈরি হয়েছে লকডাউন এর ফলে। স্থানীয় যুব তৃণমূল নেতৃত্ব ওই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্য সামগ্রী তুলে দেন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। তাই এই উদ্যোগ গ্রহণ করেছে তারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”