মালদা, ২৫ এপ্রিল : ১৩৫ জন ট্যাক্সি চালককে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হলো। লকডাউন পরিস্থিতিতে বন্ধ রয়েছে পরিবহন পরিষেবা। এই অবস্থায় সমস্যায় পড়েছেন ট্যাক্সিচালকরাও শনিবার দুপুরে মালদা ট্যাক্সি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ট্যাক্সি চালকদের খাদ্য সামগ্রী বিলি এবং থার্মাল গান দিয়ে চালকদের শরীরের উষ্ণতা পরীক্ষা করা হয়। এদিন উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জ্বল সরকার, উজ্জ্বল ভদ্র, মালদা ট্যাক্সি অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রণব ভট্টাচার্য, কোষাধক্ষ্য অসিত সাহা সহ অন্যান্যরা।
এই বিষয়ে সংগঠনের সম্পাদক প্রনব ভট্টাচার্য জানান, লকডাউন পরিস্থিতিতে সমস্যায় রয়েছে ট্যাক্সি চালকরা। তাই সংগঠনের উদ্যোগে ১৩৫ জন ট্যাক্সি চালকের হাতে ২৫ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু জানান, করোনা মোকাবিলায় মালদা জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে চালকদের খাদ্য সামগ্রী বিলি করেছে মালদা ট্যাক্সি ওনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি থার্মাল গান দিয়ে ট্যাক্সি চালকদের শরীরের উষ্ণতা পরীক্ষা করা হয়। চালকদের সাহায্যে এগিয়ে আসার জন্য সংগঠনের সদস্যদের তিনি সাধুবাদ জানিয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”