বালুরঘাট ১৬ এপ্রিল ; করোনা নিয়ে চলা লকডাউনের জেরে দক্ষিন দিনাজপুর জেলার তপনের বেশ কিছু অঞ্চলের দিন আনা দিন খাওয়া মানুষজনদের পাশে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সাহায্য নিয়ে দাড়ালো দক্ষিন দিনাজপুর জেলা তৃনমুল কংগ্রেস।
আজ দুপুরে জেলা তৃনমুল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের উপস্থিতিতে ও উদ্যোগে এই ত্রান বিলি করা হয়। লকডাউন চলায় এই সব এলাকার বেশিরভাগ মানুষ তাদের রুটি রুজি হারিয়ে ঘরে অসহায় ভাবে বসে রয়েছেন।
জেলার তপন ব্লক এমনিতেই পিছিয়ে পড়া বলে পরিচিত। মুলত আদিবাসি অধ্যুষিত এলাকা। এমনিতেই শিল্প বিহীন এই জেলার অনান্য ব্লকের মত তপনের বিভিন্ন এলাকার মানুষজন কৃষি ও অনান্য ডেলি লেবারের উপরেই কোনরকমে দিন গুজরান করেন। কিন্তু আচমকা লকডাউন শুরু হয়ে যাওয়ায় কোন কাজ এখন আপাতত তাদের নেই বললেই চলে। এমত অবস্থায় তাদের পরিবার পরিজন নিয়ে দিন গুজরান করাই দায় হয়ে পড়ে ছিল।
সেদিক দিয়ে আজ জেলা তৃনমুলের তরফে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় কিছুটা হলেও তাদের ও তাদের পরিবার পরিজনদের মুখে হাসি ফুটেছে।
চাল ডাল ও অনান্য খাদ্য সামগ্রী বিলির অনুষ্ঠানে জেলা তৃনমুলের সভাপতি অর্পিতা ঘোষের উপস্থিতি ছাড়াও তপনের বিধায়ক তথা উত্তরবংগ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা ও গংগারামপুরের বিধায়ক গৌতম দাস ছাড়াও জেলা তৃনমুলের কার্যকরি সভাপতি দেবাশিষ মজুমদার উপস্থিত থেকে অসহায় মানুষদের মধ্যে ত্রান সামগ্রী তুলে দেন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন