দেশজুড়ে চলছে লকডাউন। জরুরী পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ। রাস্তাঘাট ফাঁকা শুনশান। কোথাও কোথাও আবার মানুষকে ঘরে ঢোকাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। কিন্তু এসব কিছুর মধ্যেই দেখা গেল কলকাতা পুলিশের অন্য এক চিত্র। কলকাতা পুলিশ যেমন কড়া মনোভাব পোষণ করেছেন তেমন আবার অসহায় সম্বলহীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন। অন্তঃসত্ত্বা থ্যালাসেমিয়া রোগীদের তারাই পৌঁছে দিচ্ছেন হাসপাতলে আবার শহরের ভবঘুরে ফুটপাত বাসীদের খাবারও পৌঁছে দিচ্ছে কলকাতা পুলিশ।
বুধবার রাতে এমনই এক ঘটনা আমাদের সামনে এলো। পুলিশ সূত্রে খবর বুধবার রাত সোয়া ১২টা নাগাদ টেংরা রোডের বাসিন্দা এক অন্তঃসত্ত্বার প্রসব যন্ত্রণা ওঠে কিন্তু গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গাড়ি খারাপ হয়ে যায়। এই সময় সেই অন্তঃসত্ত্বা মহিলার পাশে হাত বাড়িয়ে দেয় কলকাতা পুলিশ। রাস্তায় থাকা পুলিশ আধিকারিকরা নিজেরাই গাড়ি করে তাকে হাসপাতালে পৌঁছে দেন। অন্যদিকে জিনজিরা বাজার এর ৮ বছরের থ্যালাসেমিয়া এক শিশুর রক্তের প্রয়োজন, তার বাবা-মা চিত্তরঞ্জন সেবা সদন নিয়ে যাচ্ছিলেন। রাস্তায় গাড়ি না পেয়ে অসহায় ভাবে দেখে তাদের সাহায্য করতে এগিয়ে আসে south-west ট্রাফিক গার্ডের আধিকারিকরা, অ্যাম্বুলেন্স দেখে তারা শিশুটিকে হাসপাতালে পাঠান।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন