দেবাশীষ পাল,মালদাঃ- লকডাউনের প্রভাব পরেছে প্রতিমা শিল্পী মহলে। থমকে গিয়েছে প্রতিমা তৈরীর কাজ। আর মাত্র হাতে গোনা কয়েক মাস, তার আগে প্রস্তুতি শুরু হয় দূর্গা প্রতিমা তৈরি কাজ দিয়ে, কিন্তু লকডাউন থাকায় চিন্তার ভাঁজ পড়েছে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী কুমারটুলিতে। লকডাউন এর জেরে এবছর বিক্রি হয়নি বাসন্তী পুজোর প্রতিমা থেকে গণেশ, লক্ষ্মী, হনুমানের প্রতিমা। থমকে গিয়েছে প্রতিমা শিল্পীদের কাজকর্ম। চিন্তায় মাথায় হাত প্রতিমা শিল্পী মহলে। কি করে চলবে সংসার! তৈরি করা প্রতিমা বিক্রি হয়নি। এই পরিস্থিতিতে শিল্পী মহলে সকলেই প্রশাসনের দারস্থ হয়। প্রশাসনের পক্ষে থেকে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। প্রতিমা শিল্পী উত্তম কুমার পাল বলেন, লকডাউন হওয়ায় আমাদের অডারের বাসন্তী প্রতিমা ও শিব, হনুমান, গণেশ, লক্ষ্মী সহ বিভিন্ন প্রতিমা নিতে আসেনি কেউ, সেই পরিস্থিতিতে কি করে সংসার চলবে কিছু বুঝতে পারছিলাম না। নিজের অর্থ দিয়ে প্রতিমা তৈরি করে বিক্রি না হওয়া মৃৎশিল্পী উত্তম কুমার পাল সহ বিভিন্ন শিল্পী মহলের কপালে চিন্তার পরে যায়। এই পরিস্থিতিতে তারা প্রশাসনের দারস্থ হয়। প্রশাসনের তরফে তাদের পাশে দাড়ানো আশ্বাস দেওয়া হয়। প্রতিমা শিল্পী উত্তম কুমার পাল বলেন এইভাবে আর কত দিন বসে থাকব! তাই নিজেরাই ঋন নিয়ে দূর্গা প্রতিমার কাজ শুরু করেছি। এবছর কতটা দূর্গা প্রতিমা বিক্রি হবে জানিনা। কি করে সংসার চলবে জানিনা। নিজের দায়িত্বে দূর্গার প্রতিমা তৈরীর কাজ শুরু করেছি। হাতে আর কয় মাস, যদি লকডাউন পুরোপুরি ভাবে উঠে যায় তাহলে দূর্গার অডার আসলে কি করে যোগান দেবো প্রতিমা জানিনা। প্রতি বছর আগাম আমাদের দূর্গা কাজ শুরু করতে হয়। এবছরের তুলনায় গত বছর এতো দিনে আমাদের প্রতিমা সব অডার হয়ে গিয়েছিল। কিন্তু এবছর এখনো কোন অডার আসেনি। কি হবে ভেবে উঠতে পারছেন না শিল্পী মহলে শিল্পীরা। মৃৎশিল্পী উত্তম বাবু বলেন এবছর ২৫ টা দূর্গা প্রতিমার কাজ করেছি, আমাদের এখানে এই রকম অনেকে ঘরেই তৈরি হয়েছে দূর্গা প্রতিমার কাজ। এখন কি হবে তা শুধু ভগবানই জানে, তার ভরসায় এবার প্রতিমার তৈরি কাজ শুরু করেছি। প্রতিমা বিক্রি না হলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন