দেশজুড়ে লকডাউনের মধ্যেই চার হাত এক হলো। আতঙ্কের মধ্যে বাজলো সানাই। শুনতে অবাক লাগলোও এটাই সত্যি। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ছেলে নিখিল। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। লকডাউনের মত আতঙ্কের আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ছেলে কিভাবে বিয়ের আয়োজন করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।
তবে লকডাউনের নিয়মে নেই নাকি বিয়ে হয়েছে এমনটাই দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বেঙ্গালুরু থেকে ৫০ কিলোমিটার দূরে রামানাগারার একটি ফার্ম হাউসে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া নাতি তথা অভিনেতা নিখিল বিয়ে করেছেন কর্নাটকের প্রবীণ কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার নাতনি রেভাথিকে।
Karnataka: Nikhil Kumarswamy, son of former Karnataka CM HD Kumaraswamy, tied the knot with Revathi, the grand-niece of former Congress Minister for Housing M Krishnappa, today in Bengaluru. pic.twitter.com/HrLpGD5s9p
— ANI (@ANI) April 17, 2020
সূত্রের খবর এই বিবাহের অনুষ্ঠানে ৭৫ জনকে আমন্ত্রিত করা হয়। আমন্ত্রিত ব্যক্তিদের সকলকেই মাক্স পড়ে আসতে বলা হয়। অনুষ্ঠান বাড়িতে একটি মেডিকেল টিমও রাখা হয়। আমন্ত্রিত অতিথিরা সকলে মেডিকেল পরীক্ষার করিয়েই সেই বিবাহ অনুষ্ঠানে যোগদান করেন । জানা গেছে বিবাহ চলাকালীন পুরো ফার্ম হাউসটি বারবার স্যানিটাইজেশান করা হয়।
কুমারস্বামী জানান অনেক আগে থেকেই বিয়ের দিনক্ষণ স্থির হয়ে যাওয়ায় তা পরিবর্তন করা সম্ভব হয়নি। তাই খুবই সামান্য আয়োজন করা হয়েছে বিয়েতে। কয়েকজন আত্মীয়কে নিয়েই এই অনুষ্ঠান করা হয় এবং লকডাউনের সমস্ত নিয়ম মেনে বিয়ে হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”