বালুরঘাট ২৯ মার্চ ; লক ডাউন পরিস্থিতির মধ্যে প্রতারণা চক্রীরা অনলাইনে পাতছে ফাঁদ, নামি অনলাইন সংস্থার নাম করে চলছে প্রতারণা চক্র, প্রতারিত বালুরঘাটের যুবক। করোনার আতঙ্কে গোটা দেশের মানুষ যখন লক ডাউনের কারনে স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে বাড়িতে সময় কাটাতে টেলিভিশন দেখতে বা মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মজে সেই সময় অনলাইন প্রতারণা চক্রীরা প্রতারণার ফাঁদ পেতে লুটছে যুবকদের। আর এই কাজে তারা বেছে নিচ্ছেন কোন নামি ব্রান্ডের সংস্থাকে। অসৎ উপায়ে নামি ব্রান্ডের অনলাইন সংস্থার লোগো ব্যবহার করেই চলছে এই প্রতারণা।
রবিবার বালুরঘাট শহরে এমনই একটি ঘটনা সামনে এল। বালুরঘাটের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা পেশায় কম্পিউটার মেকানিক সন্তু সাহা নিজের বাড়িতেই মোবাইলে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি লিঙ্ক তার নজরে আসে। লিঙ্কটিতে ক্লিক করে তিনি দেখতে পান হুবুহ ফ্লিপকার্ট নামক একটি নামি অনলাইন সংস্থার বিজ্ঞাপন এবং তাতে জ্বলজ্বল করছে ২৭শে মার্চ থেকে ৭-ই এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে বিপুল ছাড়ের মোবাইল কেনার অফার। যা দেখে সন্তু সাহা নামের ঐ যুবক ২৯৯৯ টাকা দিয়ে ঐ অনলাইন সংস্থা থেকে অনলাইন পেমেন্ট করে একটি মোবাইল ক্রয় করেন। কিন্তু একাউন্ট থেকে টাকা কেটে নিলেও মোবাইল কেনার কনফারমেশন ম্যাসেজ না পাওয়ায় তিনি ফ্লিপকার্ট সংস্থাকে ম্যাসেজ করেন। এরপরে পাঠানো ম্যাসেজের উত্তরে ফ্লিপকার্ট সংস্থা ঐ যুবককে জানায় ঐটি একটি ফ্রড সংস্থা হতে পারে এবং একই সঙ্গে যুবককে সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করার পরামর্শও দেয়। এরপরেই সন্তু সাহা নামের ঐ যুবক বুঝতে পারেন তিনি প্রতারণা চক্রের শিকার।
প্রতারিত যুবক সন্তু সাহা জানিয়েছেন লক ডাউন চলার কারনে তিনি বাড়িতে রয়েছেন। তবে তিনি এই বিষয়ে শীঘ্রই বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে চলেছেন বলে জানিয়েছেন এদিন।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন