সেপ্টেম্বরের প্রথম লকডাউনের দিন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে চলল গুলি। গুলিতে জখম হলেন বিজেপি মহিলা কর্মী রাধারানী নস্কর (৩২)। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবারের সদস্যদের অভিযোগ, এদিন সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী পঞ্চানন নস্কর রাধারাণী কে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাধারানী। তারপরেই পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বিজেপি কর্মীরা জানিয়েছেন, ওই এলাকায় তাদের সংগঠন মজবুত হয়েছিল। তাতেই ভয় পেয়ে তৃণমূল এই হামলা চালিয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও রাজনৈতিক কারণে না অন্য কোন কারণে গুলি চলেছে তা খতিয়ে দেখছে রঘুনাথ থানার পুলিশ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”