মালদা,৩০ এপ্রিল : শঙ্খধনীর মাধ্যমে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ।
বৃহস্পতিবার ইংরেজবাজার ব্লকের মহদিপুর অঞ্চলের পিয়াসবাড়ি এলাকায় প্রায় ৩০০ দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মহদিপুর গ্রাম পঞ্চায়েত সদস্য টুনু ঘোষের উদ্যোগে দুঃস্থ গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। সেখানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, স্থানীয় তৃণমূল নেতা সুনীল ঘোষ, উজ্জ্বল সিংহ সহ অন্যান্যরা।
এদিন দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী দেওয়ার সময় শঙ্খ বাজান স্থানীয় মহিলারা। প্রথমে খাদ্য সামগ্রী তুলে দেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এরপর এলাকার প্রায় ৩০০ গরিব মানুষের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী।
এই বিষয়ে নিহার রঞ্জন ঘোষ বলেন, বর্তমানে লকডাউনের কারণে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই সমস্ত মানুষের জন্য পঞ্চায়েত সদস্যা টুনু ঘোষের উদ্যোগে তাদের মধ্যে চাল এবং আলু বিতরণ করা হয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”