বালুরঘাট ২৮ মে ; অনান্য বছর যেখানে জামাই বাবাজীবনরা এই দিনটির দিকে চাতক পাখীর মত তাকিয়ে থাকে, সেখানে এই বছর লকডাউনের জেরে কোয়ারাইন্টাইনের ভয়ে অনেক জামাই বাবাজীরা শ্বশুড়বাড়ির মুখো হওয়ার সাহস দেখায় নি। কিন্তু তাই বলে তো আর বাঙালির জামাইষষ্ঠীর দিনটি থেমে থাকবে না। প্রতিবছর ধুমধামের সঙ্গে বাংলা জুড়ে পালিত হয় অরণ্য ষষ্ঠী বা জামাইষষ্ঠী। বাংলা জুড়েও এও স্ত্রীরা এবং শাশুড়িরা তাদের সন্তান জামাইদের মঙ্গলকামনায় এই পুজো করে থাকে। প্রতিবছর ধুমধামের সঙ্গে পালিত হয় এই পুজো। কিন্তু প্রতি বছরের সাথে এই বছরের পার্থক্য রয়েছে অনেকটাই। করোনা ভাইরাসের আক্রমণের ফলে সামাজিক দূরত্ব মেনে চলেছে বিশ্বজুড়ে মানুষ। তাই শুধু নিয়ম রক্ষার্থে অল্প কয়েকজন শাশুড়িরা জামাইদের নিয়ে তাদের নিজের নিজের বাড়িতে ষষ্ঠী পুজো করছেন এবং সম্পূর্ণ সোশ্যাল ডিসটেন্স মেনে করে মুখে মাস্ক পরিধান করে তারা এই পুজোয় মেতে উঠেছেন। এই বছর নমোনমো করে পুজো সাড়লেও জামাই বাবাদের আশা আগামী বছর আবার করোনা ভাইরাসের আক্রমণ প্রতিহত করে সকলেই পুনরায় অতীতের মতো মহাসমারোহে ষষ্ঠী পুজো পালন করবে। অপরদিকে জামাই ষষ্ঠীর বাজার অন্যান্য বছর যেখানে জমজমাট থাকে এবছর কিন্তু লকডাউনের জেরে মাছ – মাংসের বাজার থেকে মিষ্টির দোকানে খরিদ্দারের ঢল নামেনি। যার ফলে মাথায় হাত ব্যবসায়ীদের।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন