বালুরঘাট ১৬ এপ্রিল ; লকডাউনের জেরে অসহায় ভাবে অর্ধাহারে দিন কাটানো দুই বৃদ্ধার পাশে গ্রাম কল্যান সমিতি।অথচ সরকারি তরফে কোন ত্রান এখনও পর্যন্ত এদের কাছে পৌছয়নি বলে অভিযোগ।ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুশুমন্ডি ব্লকের মালিপাড়া এলাকায়।
জানা গেছে কুশুমন্ডি ব্লকের কালিকামড়া গ্রামপঞ্চায়েতের মালিপাড়া ও বনপুকুর এলাকায় দুজন বৃদ্ধা অসহায় ভাবে দিন কাটছে। তাদের দেখা শোনা করার কেউ নেই বললেই চলে।। লকডাউনের ফলে দুবেলা খাবারও উঠছে না তাদের মুখে বলে স্থানিওদের জানান অসহায় বৃদ্ধারা।তাদের এই কথা শুনেই এই সংকটময় সময়ে তাদের পাশে দাড়ালেন কুশমন্ডি গ্রাম কল্যান সোসাইটির সভাপতি বিষনুসাহা।
আজ তিনি সেই দুটি গ্রামে গিয়ে অসহায় বৃদ্ধাদের সংগে কথা বলে তাদের হাতে খাবার তুলে দেবার ব্যবস্থা করেন ।
এই প্রসংগে বনপুকুর গ্রামের বাসিন্দা আমিনা খাতুন অসহায় বৃদ্ধা জানান,তিনি ২০বছর ধরে বিছানায় অসুস্থ্য অবস্থায় পড়ে আছেন তাকে দেখার নিজের কেউ নেই,গ্রামের মানুষের সাহায্যে দিন কাটান তিনি।,ওষুধ কিনে খাওয়ারও ক্ষমতা নেই তার।এমনকি লকডাউনের সময় তার মুখে অন্ন তুলে দেবারও কেঊ নেই।
অপরদিকে মালিপাড়ার লতা মালাকার জানান তাকে দেখার মত কেউ নাই। দুদিন তিন দিন ধরে না খেয়ে আছেন। পয়সাও নেই, তিনি চান বিডিও অফিস থেকে তাকে সাহায্য করলে তিনি খেয়ে পড়ে বাচতে পারবেন।
গ্রাম কল্যান সোসাইটি সভাপতি বিষনু সাহা নিজের উদ্যোগে খাবার সামগ্রি তুলে দেন দুই বৃদ্ধাদের হাতে।
পরর তিনি জানান তিনি যেহেতু গ্রামে থাকেন সেহেতু খবর পেয়েই তাদের সংস্থ্যার মধ্যমে আজ ওই দুই গ্রামে গিয়ে দুই বৃদ্ধার হাতে খাবারের সামগ্রী তুলে দিয়ে এসেছেন। তার দাবি বিষয়টি আশা কর্মী ও পঞ্চায়েত প্রধানদের মধ্যমে ব্লক প্রশাসন খোজ খবর নিয়ে সত্যতা যাচাই করে এদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”