কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল নির্মল মাজিকে (Nirmal Maji)। তাঁর জায়গায় ওই পদে এবার দায়িত্ব পেলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়।
আরো পড়ুন- Bidisha Dey: আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী বিদিশা দে! ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ
দুর্নীতি দমন নিয়ে যখন বার বার রাজ্য যখন কড়া হওয়ার বার্তা দিচ্ছে, তখনই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হল। রাজ্যের উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মলের নাম ইতিমধ্যেই বহু বিতর্কে জড়িয়েছে। তবে নবান্ন নির্মলকে অপসারণের কোনও কারণ ব্যাখ্যা করেনি। একটি ১০ লাইনের নির্দেশিকা জারি করে জানিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে থাকা নির্মলের জায়গায় নতুন দায়িত্ব নিচ্ছেন সুদীপ্ত রায়।
চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম ধারাবাহিকভাবে নির্মল মাজির (Nirmal Maji) বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ ছিল ‘দাদাগিরি’র। কখনও কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কখনও মেডিক্যাল কলেজের সুপার, প্রিন্সিপালদের হুঁশিয়ারি, বারবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই বিধায়ক। ডক্টরস ফোরাম থেকে বারবার নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে মেডিক্যাল কলেজের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজির (Nirmal Maji) জায়গায় শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে মনোনীত করা হল। রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা যেমন ছিলেন তেমনই থাকবেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”