মালদা: নিজের এক আত্মীয় কে নিয়ে হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে এসেছিলেন এক ব্যক্তি। ডাক্তারকে রোগীর রিপোর্ট দেখিয়ে ওষুধ চাইতে গেলে রোগীর আত্মীয়র ওপর মারমুখী হয়ে ওঠেন ওই চিকিৎসক। অভিযোগ মোবাইল পর্যন্ত রোগীর মুখে ছুড়ে মারেন তিনি। আর এই ঘটনার প্রতিবাদে গতকাল গভীর রাতে হাসপাতাল চত্বরে বিক্ষোভের ঘটনা ঘটলো। রাতভর রোগী এবং তাদের আত্মীয়দের বিক্ষোভের জেরে উত্তেজনা ছাড়ালো হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মশালদা অঞ্চলে। ঘটনার খবর এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী । গভীর রাত্রে ঘন্টা চারেক বিক্ষোভের পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার মশালদা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রে ভালুকা অঞ্চলের লতাশি গ্রামের বাসিন্দা তাজিম উদ্দিন বলে এক ব্যক্তি তার আত্মীয়াকে নিয়ে এসেছিলেন ওই হাসপাতালে চিকিৎসা করাতে। এর জন্য তিনি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়েছিলেন চাচোল থেকে। তাজমদ্দিনের অভিযোগ সেই পরীক্ষা-নিরীক্ষা কাগজ সে সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর আই ফারহানা ইয়াসমিনকে দেখাতে গেলে তিনি ওই ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার মুখের উপর মোবাইল ছুড়ে মারেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসপাতালে উপস্থিত থাকা রোগীর আত্মীয় পরিবার-পরিজন এবং অন্যান্য লোকেরা। তারা ওই চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। ছুটে যায় ভালুকা ফাঁড়ির পুলিশ কিন্তু বিক্ষোভ আরো উত্তাল হয়ে ওঠে।এরপরে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গভীর রাতেই ঘন্টাচারের বিক্ষোভ চলার পরে তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সকল পর্যন্ত এলাকা বিক্ষোভের জেরে থমথমে রয়েছে বলে খবর।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”