বাংলাহান্ট ডেস্কঃ “রাস্তায় নেমে প্রতিবাদ করুন”। আস্থাভোটের একদিন আগে সমর্থকদের ঘুরিয়ে হিংসার উসকানি দিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আস্থা ভোটে নিশ্চিত পরাজয়ের সামনে দাঁড়িয়েও হাল ছাড়তে নারাজ ইমরান (Imran Khan)। পাক প্রধানমন্ত্রীর সাফ বক্তব্য, রবিবার আস্থাভোটে তাঁকে হারাতে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু চিন্তার কোনও কারণ নেই। শেষপর্যন্ত তিনিই জিতবেন।
আরো পড়ুন- বৃদ্ধাশ্রমে প্রথম দেখাতেই প্রেম! ষাট পেরিয়ে সাত পাকে বাঁধা করলেন এই নব দম্পতি
একের পর জোটসঙ্গীর সঙ্গত্যাগ এবং দলের সাংসদদের বিদ্রোহে পাকিস্তানে ইমরান খানের সরকার এখন সংখ্যালঘু। একজোট হয়ে শাহবাজ শরিফের (Shehbaz Sharif) নেতৃত্বে বিরোধীরা পাক প্রধানমন্ত্রীকে গদিচ্যুত করতে অনাস্থা প্রস্তাব এনেছে। রবিবার সকালে সেই আস্থাপ্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা। বড় কোনও ঘোড়া কেনাবেচা না হলে রবিবারই ইমরান খানের সরকারের পতন ঘটতে চলেছে। ইমরানের জন্য সবচেয়ে চিন্তার বিষয় হল, সেনা বা আইএসআই (ISI) কেউই তাঁকে এই মুহূর্তে সাহায্যে রাজি নয়। এ হেন চাপের মুখেও দমতে নারাজ পাক প্রধানমন্ত্রী। শেষ মুহূর্তে গদি বাঁচাতে মরিয়া ইমরান।
ইমরানের অভিযোগ , তাঁর সরকার ফেলতে ষড়যন্ত্র চলছে। পাকিস্তানের ‘কাপ্তান’ বার্তা দিয়েছেন, তাঁর সঙ্গে যা হচ্ছে সেটা তিনি মেনে নিতে রাজি নন। তাঁর সাফ কথা, “আমাদের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এটা প্রমাণিত যে, আমাদের সরকার উপড়ে ফেলতে রাজনীতিকদের গরু-ছাগলের মতো কেনাবেচা হচ্ছে। এই পরিস্থিতি আমরা মেনে নিতে পারি না।” পাক প্রধানমন্ত্রীর দাবি, অন্য কোনও দেশে হলে এতক্ষণে নাগরিকরা রাস্তায় নেমে পড়ত। সমর্থকদের উদ্দেশে ইমরান খানের স্পষ্ট বার্তা, “আপনারা চুপ করে সব মেনে নেবেন না। আজ এবং কাল রাস্তায় নামুন। প্রতিবাদ করুন। চিন্তা করবেন না। আমি প্রস্তুত। রবিবার আস্থাভোটে ওদের হারাবই।”

ইমরানের এই বার্তা নিয়ে আবার পালটা দিয়েছে বিরোধী শিবির। শাহবাজ শরিফের আশঙ্কা, রবিবার আস্থাভোটের সময় ইসলামাবাদ উত্তপ্ত হতে পারে। ইমরান খান গদি বাঁচাতে আইন-শৃঙ্খলার অবনতি করতে চাইছেন। ইসলামাবাদ প্রশাসনকে তিনি আইন-শৃঙ্খলার দিকে নজর দিতে অনুরোধ করেছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”