বালুরঘাট : রাতের অন্ধকারে মুদির দোকান থেকে জিনিস কিনে বাড়ি ফেরার পথে এক পুরোহিতকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী তিন ব্যক্তির বিরুদ্ধে। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চামটা এলাকার ঘটনা। অভিযুক্তরা চড়-থাপ্পড় কিল-ঘুষি লাথি মারার পাশাপাশি গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করেছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন আক্রান্ত পুরোহিত মুরারী মোহন সান্যাল। বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অভিযোগ, চামটা এলাকারই বাসিন্দা অভিযুক্ত ককিল সরকার, জয়ন্ত মহন্ত এবং সঞ্জীব সরকার মাঝেমধ্যেই মদ্যপ অবস্থায় এলাকায় মস্তানি দেখিয়ে বেড়ায়। সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি দোকান থেকে ডিম কিনে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা পুরোহিত মুরারী মোহন সান্যালের পথ আটকায়। বিনা কারণে তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং চড় কিল ঘুষি লাথি মারতে থাকে। শুধু তাই নয় শ্বাসরোধ করে খুন করার জন্য গলা টিপেও ধরা হয় তাঁর বলে অভিযোগে জানিয়েছেন পুরোহিত।
পেশার পুরোহিত মুরারী মোহন সান্যাল জানিয়েছেন, এলাকায় সব সময় মস্তানি দেখিয়ে বেড়ায় অভিযুক্তরা। মদ খেয়ে মাতলামিও করতে দেখা যায় তাদের। সোমবার সন্ধ্যায় বিনা কারণে তার ওপর হাম,, করা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর এবং খুন করার জন্য শ্বাস রোধ করতে গলা টিপে ধরা হয় তার। এমন অবস্থায় নিরাপত্তা আবেদন জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতেও সরব হন ওই পুরোহিত।
বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”