বাংলা হান্ট ডেক্সঃ একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃনমুলের ‘খেলা হবে’ স্লোগানে সরগরম হয়েছিল বঙ্গ রাজনীতি । এবার রাজনৈতিক স্লোগান সরকারি কর্মসূচিতে৷ রাজ্য সরকারের নতুন কর্মসূচির নাম দেওয়া হল ‘খেলা হবে’৷
আরো পড়ুন- ‘টি-২০ লিগ আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে বিপজ্জনক,’ সিঁদুরে মেঘ দেখছেন ফাফ ডুপ্লেসি
জানা গিয়েছে, এই কর্মসূচি মেনে রেজিস্টার ক্লাবগুলিকে ফুটবল দেওয়া হবে৷ ফুটবলের মানোন্নয়নের জন্যই সরকারিভাবে এই কর্মসূচি৷ রাজ্যের যুব দফতরের তরফে এই কর্মসূচির জন্য ইতিমধ্যেই সার্কুলার জারি করা হয়েছে৷ তাতে রেজিস্টার ক্লাবগুলিকে জেলা যুব দফতরে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে৷ জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই ফুটবল বিতরণের কাজ শুরু হবে৷ তবে কোন ক্লাবকে কতগুলি করে ফুটবল দেওয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি৷ তবে জানা গিয়েছে যে ফুটবল দেওয়া হবে তাঁর নাম ‘জয়ী’৷ রাজ্যের ছাত্র যুব শক্তিকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতেই রাজ্য সরকারের এই খেলা হবে কর্মসূচি৷ আর এই লক্ষ্য পূরণেই রাজনীতির ময়দান থেকে এবার খেলার মাঠে ‘খোলা হবে’৷
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনী প্রচারে তৃনমুলের ‘খেলা হবে’ স্লোগান ঝড় তুলেছিল৷ মুখ্যমন্ত্রী নিজে প্রতিটি সমাবেশে ফুটবলকে সঙ্গে রেখে খেলা হবে স্লেগান তুলেছিলেন৷ মঞ্চ থেকে নিজে জনগণের উদ্দেশে ফুটবল ছুঁড়ে দিয়েছিলেন তিনি৷ ভাঙা পায়েই ‘খেলেছিলেন’ ফুটবল৷ বিরোধীদের মুখেও শোনা গিয়েছিল এই স্লোগান। সেই বিষয়টি মাথায় রেখেই রাজ্য সরকারের কর্মসূচিতে এবার যুক্ত হল ‘খেলা হবে’ কর্মসূচি৷

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”