বাংলায় এবার একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে একটি ৯ মাসের শিশু কন্যাও রয়েছে বলে জানা গেছে। যা যথেষ্টই চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের।
রাজ্যে এক ধাক্কায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। এবার একই পরিবারের ৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে একটি ১১ বছরের কিশোর, ৬ বছরের শিশু সহ ৯ মাসের শিশু কন্যাও রয়েছে। সূত্রের খবর তেহট্টের বাসিন্দা এই পরিবার গত ১৬ ডিসেম্বর দিল্লি যান এক আত্মীয়ের বাড়িতে। ইংল্যান্ড ফেরৎ আরেক আত্মীয়ও উপস্থিত ছিল সেই বাড়িতে। ১৭ ই মার্চ ওই প্রবাসী যুবক অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেই যুবকের রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। পরিবারের আশঙ্কা সেইখান থেকেই সংক্রমণ ছড়াতে পারে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর এখন সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকানো গিয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”