আজও বাড়ল দৈনিক সংক্রমণ, রাজ্যে একদিনে সংক্রমিত ১৮ হাজার ৮০২। মৃত ১৯। দৈনিক বাড়ছে সংক্রমণের মাত্রা। ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা।
শুক্রবারের থেকে এদিন দৈনিক সংক্রমণ কিছুটা বেড়েছে। শুক্রবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ১৮,২১৩ জন। এনিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,৩০,৭৫৯। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৮,১১২ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা মুক্ত হয়েছেন ১৬,৪৮,৮২১ জন। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। এখন পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৯,৮৮৩ জনের। বাংলায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০,৬৭১। সুস্থতার হার ৯৫.২৭ শতাংশ। জেলা ভিত্তিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। শেষ ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৭,৩৩৭ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩,২৮৬ জন। তারপরেই রয়েছে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”