ভারতের প্রতিটি রাজ্যেই প্রথম থেকেই পর্যাপ্ত পরিমাণ করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ উঠছে। এই রাজ্যেও দিনে ১০ থেকে ২০ হাজার লালা রসের নমুনা পরীক্ষা করা হতো । আর সেই নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। গ্রহণ করল বিকল্প ব্যবস্থা। রাজ্য সরকার সুইডেন থেকে করোনাভাইরাস এর নমুনা পরীক্ষা করার জন্য ৮টি বিশেষ যন্ত্র আনছে।রাজ্য সরকার যন্ত্রগুলি সম্পূর্ণ নিজের খরচে কিনে আনছে।
এই কোভিড নমুনা পরীক্ষাকারী বিশেষ যন্ত্রের নাম কোবাস কিট যন্ত্র। একটি কোবাস কিট যন্ত্র ৬ ঘন্টায় প্রায় ১২ হাজার ব্যক্তির লালা রস পরীক্ষা করতে সক্ষম। তাই রাজ্যে এই বিশেষ আটটি যন্ত্র চলে আসলে দিনে প্রায় ১ লক্ষ ব্যক্তির লালা রস পরীক্ষা করা সম্ভব। এই যন্ত্র চলে আসলে রাজ্য সরকারের কোভিড পরীক্ষার খরচ অনেক কমে যাবে।
আগে আরটিপিসিআর পদ্ধতিতে দিনে দশ হাজার মানুষের লালারস পরীক্ষার জন্য রাজ্য সরকারের গড়ে আড়াই কোটি টাকা খরচ হতো। একটি কোবাস কিট যন্ত্রের গড়ে দাম দেড় লক্ষ টাকা , আমদানি শুল্ক ও অন্যান্য খরচ মিলিয়ে যন্ত্রটির দাম পড়বে প্রায় দুই লক্ষ টাকা। এতে রাজ্য সরকারের লাভ বলে ক্ষতি নেই।
প্রথমে কলকাতা ও উত্তরবঙ্গের সরকারি হাসপাতাল ও ল্যাবরেটরীতে এই যন্ত্রটি দেওয়া হবে পরে প্রয়োজন মত আরো কিছু যন্ত্র আনবে রাজ্য সরকার। জুলাই মাসেই এই যন্ত্রের মাধ্যমে নমুনা পরীক্ষা শুরু করা হবে। নাইসেড ও স্বাস্থ্য দপ্তর একযোগে কাজটা করবে। আপাতত আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় সমুদ্রপথে সুইডেন থেকে কলকাতায় পাড়ি দিয়েছে কোবাস কিট যন্ত্র। ভারতের সব প্রদেশের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করার জন্য এই ধরনের আধুনিক যন্ত্রের ব্যবহার হবে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে নমুনা পরীক্ষায় অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ এগিয়ে থাকবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”