রাজ্য তৃণমূল কংগ্রেস যতই CAA ও NRC -এর বিরোধিতা করুক না কেন, কেন্দ্রীয় সরকার যে সিএএ লাগু করবেই একথা রবিবার শহীদ মিনার সভা থেকে স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ ও এনআরসি নিয়ে এ রাজ্যের সরকার, বাম-কংগ্রেস একযোগে বিরোধিতা করছে। আজকেও অমিত শাহ কলকাতায় আসার পর থেকেই বাম-কংগ্রেস ছাত্র সংগঠন গুলি দফায় দফায় বিক্ষোভ দেখায়। এবং মুখে কালো কাপড় বেঁধে “অমিত শাহ গো ব্যাক” স্লোগান দেয়।
শহীদ মিনারে সভা থেকে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন শরণার্থী সমস্যা এরাজ্যের বড় সমস্যা, কেন্দ্রীয় সরকার শরণার্থীদের নাগরিকত্ব দেবে। কিন্তু এখন এ রাজ্যের সরকার তুষ্টিকরণ এর রাজনীতি করছে । এ রাজ্যের মুসলমান ভাই বোনেদের বোঝানো হচ্ছে সিএএ এর ফলে তাদের নাগরিকত্ব চলে যাবে। আমি বলছি আপনাদের কারও নাগরিকত্ব যাবেনা। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কারার জন্য নয়। আমিত শাহ এদিন শহীদ মিনারে সভা থেকে বলেন প্রধানমন্ত্রী CAA এনেছে। পাকিস্তান,বাংলাদেশ,আফগানিস্তান থেকে সংখ্যালঘুদের এদেশে নাগরিকত্ব দেওয়ার জন্য। আমি মমতাকে প্রশ্ন করতে চাই এইসব শরণার্থীদের কেন আপনার আপন মনে হয় না। কেন অনুপ্রবেশকারীদের আপনার আপন মনে হয়? তাই আমি আজ সাফ জানিয়ে দিচ্ছি, আপনি যতই বিরোধিতা করুন, CAA লাগু করেই ছাড়বো।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”