ভারত সরকার লকডাউন ঘোষণা করেও দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে পারেনি এমনটাই দাবি করছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। বরং লকডাউন শিথিল বা আনলক করার পরেও দ্রুত গতিতে বেড়ে চলছে করোনা সংক্রমনের সংখ্যা। বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখেরও বেশি। গত ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ১১ হাজার।
”Insanity is doing the same thing over and over again and expecting different results.” – Anonymous pic.twitter.com/tdkS3dK8qm
— Rahul Gandhi (@RahulGandhi) June 13, 2020
তাই এবার করোনা সংক্রমণ নিয়ে কেন্দ্র সরকারকে নিশানা করলো রাহুল গান্ধী। সরকার পাগলামি করছে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। তিনি আরো দাবি করেন ভারত সরকার যেভাবে লকডাউন ঘোষণা করেছে তা সম্পূর্ণ ব্যর্থ এবং তার ফলে সাধারণ গরীব মানুষরা অসুবিধায় পড়েছেন। রাহুল আরো বলেন, আনলকের পরে ইউরোপের নানা দেশে করোনা সংক্রমণ কমেছে। কিন্তু ভারতের ক্ষেত্রে তা কমেনি বরং বেড়েই চলছে। বুঝতে সুবিধার জন্য রাহুল গান্ধী কিছু গ্রাফ শেয়ার করেন। গ্রাফের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন , ইতালি , জার্মানি , ব্রিটেন ও স্পেনে আনলক এর পরে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে। কিন্তু ভারতের ক্ষেত্রে এমনটা দেখা যাচ্ছে না।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”