রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার ডোমকলে চললো প্রকাশ্য দিবালোকে বন্দুক নিয়ে দাপাদাপি এবং গুলি । দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় । যদিও স্থানীয় মানুষের বক্তব্য তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের বহিঃপ্রকাশ। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার রঘুনাথপুর মোড়ে । ঘটনায় গুলি লেগে জখম ১ ব্যাক্তি । জখম ব্যক্তিকে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর এলাকায় প্রচন্ড হারে বোমাবাজি ঘটে। এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি । ঘটনাস্থলের ডোমকল সাব ডিভিশন পুলিশ আধিকারিক মোহাম্মদ ফারুক চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করেনি । এলাকায় বিপুল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । ডোমকল পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আতঙ্কিত পৌরবাসিন্দারা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”