রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার কান্দী থানার অন্তর্গত আদি সন্তোষপুর এলাকায় এক তৃণমূল নেতার খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে নেপাল সাহা (৪৬) নামের এক তৃণমূল নেতা কান্দী থানার অন্তর্গত দুর্গাপুর এলাকা থেকে বাড়ি সন্তোষপুর যাবার পথে দুষ্কৃতীদের অতর্কিত হামলায় প্রাণ হারান। তৃণমূল নেতা নেপাল সাহার একটি রেশন দোকান ছিল শুক্রবার সন্ধ্যায় রেশন দোকান বন্ধ করে বাড়ি যাবার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হয় নেপাল সাহা। তৃণমূল নেতা নেপাল সাহার মৃত্যুর ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে কান্দী থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কান্দী মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। জানা গিয়েছে নেপাল সাহা প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং বর্তমানে তার স্ত্রী ওই এলাকার পঞ্চায়েত সদস্যা কোন রাজনৈতিক আক্রোশের ফলে এই খুন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব ।নেপাল সাহার পরিবারের সদস্যরা যদিও এখনো রাজনৈতিক আক্রোশের ফলে এই খুন স্বীকার করেনি তৃণমূল নেতৃত্ব তবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তৃণমূল নেতৃত্ব এবং পরিবারের সদস্যরা। তৃণমূল নেতা নেপাল সাহার খুনের ঘটনায় শোকে কাতর পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে জানান অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”