নিউজ ডেক্সঃ মুকুল রায়ের (Mukul Roy) দলত্যাগ বিরোধী আইন মামলার শুনানি শেষ। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা হবে বলে খবর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলাটি চলছিল। শুনানিতে মুকুলের বিপরীতে রায় ঘোষণা হলে খারিজ হতে পারে তাঁর পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যানের পদ।
আরো পড়ুন- ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
উল্লেখ্য, ২১ মার্চ মুকুলের দলত্যাগ বিরোধী আইন মামলার হলফনামায় বিজেপিকে আরও দু’দিন সময় দেয় কলকাতা হাইকোর্ট। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, বিপক্ষের দেওয়া হলফনামা তাদের কাছে দেরি করে পৌঁছেছে। ফলে জবাবি হলফনামা দিতে আরও দু’দিন সময় দিতে হবে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মেনে নেয়। এই মামলার শুনানি স্থগিত রাখা হয়।
মুকুলের বিধায়ক পদ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদ খারিজ করার দাবিতেই এই মামলা করা হয়। ওই পদ বিরোধীদের প্রাপ্য বলেও দাবি করেছে বিজেপি। এই নিয়ে বিধানসভার স্পিকারের হলফনামাও তলব করেছিল আদালত। স্পিকার হলফনামা দিলেও পাল্টা জবাবি হলফনামা দিতে পারেনি বিজেপি। তাদের বক্তব্য ছিল, হাই কোর্টের নির্দেশ মোতাবেক ১৭ মার্চ স্পিকার হলফনামা তাদের কাছে দেননি। দিয়েছেন ২০ মার্চ। সেই কারণে জবাব তৈরি করা যায়নি।
মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য দিকে, বিজেপি বিধায়ক অম্বিকা রায় পিএসি চেয়ারম্যানপদ খারিজের দাবি নিয়ে শীর্ষ আদালতে মামলা করেন। গত মাসে দু’টি মামলাই বিচারপতি নাগেশ্বর রাও ও বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা হাই কোর্টকে এই মামলাটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ফলে এখন শুনানি পিছনোর ফলে আর এক সপ্তাহ সময় পড়ে থাকবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”