মালদায় (Malda) পুলিশের জালে মাদক কারবারী। ১২ কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হল এক দম্পতিকে। বুধবার রাতে ইংরেজবাজারের স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের (Police) এসটিএফ (Special Task Force)। মিউজিক সিস্টেমের মধ্যে মাদক রেখে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হয়েছে আড়াই কেজি মাদক। মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা ধৃত দম্পতির উত্তর পূর্ব ভারতে মাদক পাচারের ছক ছিল বলে অনুমান তদন্তকারীদের।
আরো পড়ুন- Employment in Calcutta: কর্মসংস্থানে দেশের মধ্যে শীর্ষে কলকাতা! কাজ কমেছে দিল্লিতে
এসটিএফ সূত্রে জানা গিয়েছে,ধৃত দম্পতির নাম রিয়া সাফিয়ান ও গোলাম মোস্তাফা। এদিন ওই দম্পতি মালদা টাউন স্টেশনের দিকে একটি মিউজিক সিস্টেমের পেটি নিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে জিজ্ঢাসাবাদ শুরু করেন এসটিএফের কর্মীরা। দম্পতিকে আটক করে তল্লাশি চালায়।
এরপর ওই মিউজিক সিস্টেমের মধ্যে থেকে আড়াই কেজি হেরোইন উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান এই হেরোইনগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলি ট্রেনে উত্তর-পূর্ব ভারতে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের অনুমান। ধৃতকে ইংরেজবাজার থানার হাতে তুলে দিয়েছে এস টি এফ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দেখুন ভিডিও-

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”