মালদা,১৯ জানুয়ারি : শহরের যুব আবাস প্রাঙ্গনে ৩২ তম মালদা জেলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন, জেলাশাসক রাজর্ষী মিত্র, পুলিশ সুপার অলক রাজোরিয়া,মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল,মালদা রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিধায়িকা সাবিনা ইয়াসমিন, ৩২ তম মালদা জেলা বই মেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস,সুমালা আগরওয়ালা সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, ১৯ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে ৩২ তম মালদা জেলা বই মেলা। গত দুই বছর ধরে বই মেলা অনুষ্ঠিত হয়েছিল মালদা শহরের সদরঘাট এলাকায়। তার আগে মেলা অনুষ্ঠিত হত মালদা কলেজ ময়দানে। এবছর ৩২ তম মালদা জেলা বই মেলা অনুষ্ঠিত হচ্ছে মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড যুব আবাস প্রাঙ্গণে। বই মেলায় মোট ১৪০ টি স্টল রয়েছে। তারমধ্যে কলকাতার ৫০ টি বইয়ের স্টল, এছাড়াও বাংলাদেশের বইয়ের স্টল রয়েছে মেলায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”