মালদা ২৩ মার্চ; করোনা ভাইরাস আতঙ্কের পরিবেশের মধ্যেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এ আজ সকালে নেমেছে একদল পরিযায়ী শ্রমিক। এরা হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে ভিন রাজ্যে কাজ করতে গেছিল। কিন্তু কোনোরকম স্বাস্থ্য পরীক্ষা না করেই আজ এরা হরিশ্চন্দ্রপুর এ প্রবেশ করে এবং নিজের নিজের গ্রামাঞ্চলের দিকে রওনা দেয়।এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সমস্ত শ্রমিক এর দল পেটের তাগিদে ভারতের বিভিন্ন শহরে খাটতে গেছিল।কিন্তু করোনা আতঙ্কের জেরে এরা নিজের নিজের গ্রামে ফিরতে শুরু করেছে। গ্রামের দিকে উদ্দেশ্যে রওনা হলেও এরা স্থানীয়ভাবে কোথাও স্বাস্থ্যপরীক্ষা করাইনি। ফলে এদের শারিরীক অবস্থা কেমন রয়েছে তা নিয়ে আশঙ্কায় রয়েছে স্থানীয় গ্রামবাসীরা। করোনা ভাইরাস সংস্পর্শের মাধ্যমে অন্যের শরীরে ছড়ায় খুব দ্রুত তাই হরিশ্চন্দ্রপুর এর মতো জনবহুল এলাকা দ্রুত সংক্রমনের দিকে যাবে কিনা এই চিন্তায় দিন গুনছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দারা।
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানালেন যে সমস্ত লোক অন্যান্য রাজ্য থেকে নিজের বাড়ি ফিরছেন তারা অত্যন্ত সচেতনভাবে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তবে তাদের বাড়িতে আসা উচিত। কারণ তারা যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে পার্শ্ববর্তী অন্যান্য মানুষেরাও আক্রান্ত হবে। অবিলম্বে করা ভাবে এ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। স্বাস্থ্য দপ্তরের উচিত এ সমস্ত মানুষের স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”