জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ নির্বাচনের প্রাক্কালে একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামলো মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী। এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর জেলার পূর্ণাঙ্গ কমিটি ও জেলার প্রতিটি ব্লকের সভাপতি সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম প্রকাশিত হলো। ব্লকের পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে জানা গেছে দলের তরফ থেকে। সকলকে শুভেচ্ছা ও জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়েছেন জয় হিন্দ বাহিনীর প্রধান মুখ তথা মালদা জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস। তিনি বলেন, আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে দলকে আরও শক্তিশালী করবে লড়াইয়ে মাঠে দেখা হবে বিরোধীদের সাথে খেলা হবে বলে জানান তিনি। এদিন উক্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনীর নবনিযুক্ত সাধারণ সম্পাদক জিয়াউল মোমিন ও সাদামানিক হক(সাজু দেওয়ান) সহ আরো অন্যান্যরা।
দলীয় কার্যালয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই তারা আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আদর্শকে পাথেয় করে ময়দানে নেমে মানুষের জন্য কাজ করবেন বলে জানা জয় হিন্দ বাহিনীর মালদা জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ দাস। এদিন কার্যালয় জয় বাহিনীর কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”