মালদা;১৫ জুন: ভরদুপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুরে। রবিবার ভরদুপুরে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষের মধ্যে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা দৈনিক বাজারের অদূরে একটি অবৈধ মদের ঠেকে বোমা ফাটিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়েই হরিশ্চন্দ্রপুর থেকে বিশাল পুলিশ বাহিনী এসে ঠেকের মালকিনকে আটক করে থানায় নিয়ে যায়। কারা বোমা ফাটিয়েছে তা জানতে মহিলাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
যদিও ঘটনার জেরে এলাকাজুড়ে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধ ঠেকটি চললেও পুলিশ ব্যবস্থা নিচ্ছিল না বলে অভিযোগ। এমনকি আটক মহিলা মাম্পি দাস শাসকদলের ছত্রছায়ায় থেকে বেআইনি মদের ঠেক চালাচ্ছিল বলে অভিযোগ। পুলিশ অবশ্য সব খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসিহাটা দৈনিক বাজারের পাশ দিয়ে ছত্রাক যাওয়ার পথে বহরমপুর পাড়ায় দীর্ঘদিন ধরেই ঠেকটি চলছে। সন্ধের পর তো বটেই, সারাদিন ধরেই সেখানে এলাকার দুষ্কৃতীরা জড়ো হয়ে আসর বসায় বলে অভিযোগ। স্বামী পরিত্যাক্তা মাম্পি কয়েক বছর ধরেই ঠেকটি চালাচ্ছিলেন। এমনকি সেখানে তিনজন লেঠেল রাখা হয়েছিল বলেও স্থানীয় সূত্রে খবর। বাসিন্দারা একাধিকবার ঠেকটির বিরুদ্ধে সরব হলেও ফল হয়নি বলে অভিযোগ। গত পঞ্চায়েত নির্বাচনে মাম্পি শাসকদলের হয়ে সামনে থেকে প্রচার চালিয়েছিলেন বলেও জানিয়েছেন বাসিন্দারা। আর শাসকদলের ছত্রছায়ায় থাকায় ঠেকটি তোলা নিয়ে পুলিশ নীরব ছিল কি না সেই প্রশ্নও উঠতে শুর করেছে। এরই মধ্যে এদিন দুপুরে আচমকাই ঠেকে বোমা ফাটার শব্দে কেঁপে ওঠে লাগোয়া এলাকা। ঠেকের পিছনে দুই দুষ্কৃতী বোমা ফাটায় বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তবে হতাহতের কোনও খবর নেই বলে পুলিশ জানিয়েছে।
এবিষয়ে মালদা জেলা পরিষদের শিশু, নারী ও ত্রান কর্মাধ্যক্ষ মার্জিনা খাতুন জানান, ঘটনা কি জানিনা। তবে এই আতঙ্কের মাঝে আবারও কৃত্রিমভাবে এলাকায় আতঙ্ক সৃষ্টি করলে পুলিশ প্রশাসন যথাযথ আইনত ব্যবস্থা গ্রহন করবে বলে আশাবাদী ওই কর্মাধ্যক্ষের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”