দেশজুড়ে লকডাউন চলছে, বন্ধ রেল পরিষেবা, তবুও ব্যস্ততা তুঙ্গে রেলের বেস কিচেনে। রোজ ১ হাজার লোকের রান্না হচ্ছে সেখানে। এই দৃশ্য দেখা যাচ্ছে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন ও তার আশেপাশে ভবঘুরেদের মুখে হাসি ফোটাতে, তাদের কাছে খাবার পৌঁছে দিতে এগিয়ে এল রেল।
দেশজুড়ে লকডাউনের মধ্যে হাওড়া স্টেশনে আইআরসিটিসি যে বেশ কিচেন রয়েছে, সেখানে ব্যস্ততা তুঙ্গে। বড় বড় পেল্লায় হাড়িতে তৈরি হচ্ছে খিচুড়ি। দম ফেলার ফুরসত নেই রেল কর্মীদের, কারণ প্রতিদিন হাজার মানুষের রান্না। সময় মত পৌছে দিতে হবে খাবার। দেশজুড়ে লকডাউন এর মধ্যে দিয়ে এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে রেল। হাওড়া স্টেশন ও তার আশে পাশে ভবঘুরেদের জন্য প্রতিদিন ১ হাজার লোকের রান্না হচ্ছে সেখানে।
এই পেল্লাই এই আয়জন হাওড়া স্টেশন ও তার আশেপাশে ভবঘুরেদের জন্য। সহায় সম্বলহীন মানুষগুলো যাদের আমরা জানি ভবঘুরে বলে। এমনি সময় হাওড়া স্টেশনে হাজার হাজার লোকের ভিড়। কিন্তু এখন লকডাউন চলছে। দেশজুড়ে বন্ধ রেল পরিষেবা। তাই এই সহায়-সম্বলহীন মানুষগুলোর পাশে দাঁড়াতে, তাদের মুখে হাসি ফোটাতে এবার এগিয়ে রেল। রেলের তরফে প্রতিদিন নিয়ম করে খাওয়ানো হচ্ছে এই সমস্ত ভবঘুরেদের। আর শুধু করোনা আতঙ্ক দূরে ঠেলে তাদের মুখে হাসি ফোটাতে শত বাধার মধ্যেও অফিস করছেন রেলকর্মীরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”