জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। বছরভর প্রস্তুতি নেয় পড়ুয়ারা। কিন্তু এ বছর মাধ্যমিকের কয়েকটি উত্তরপত্রে দেখে চক্ষুচড়ক মধ্যশিক্ষা পর্ষদের কর্তাদের। মাধ্যমিকে উত্তরপত্রে অশ্রাব্য গালিগালাজ লিখেছে বেশ কয়েকজন পড়ুয়া! তা দেখে তাজ্জব বনে গিয়েছেন অভিভাবকরাও। সূত্রের খবর তেমনই।
আরো পড়ুন- গুগলে দেড় কোটি টাকার চাকরি পেলেন কৃষ্ণনগরের দেবর্ষি!
পর্ষদ সূত্রের খবর, মাধ্যমিকের উত্তরপত্রে অশ্রাব্য় গালিগালাজ লিখে পাতার পর পাতা ভরিয়েছে হাতে গোনা কয়েকজন পড়ুয়া। অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছিল। সন্তানদের সঙ্গে নিয়ে পর্ষদের অফিসে এসেছিলেন তাঁরা। এমন ভাষা শিখল কোথা থেকে? পড়ুয়াদের সামনে যখন খাতা দেখানো হয়, হকচকিয়ে যান অভিভাবকরাও।
এমন ভাষা শিখল কোথা থেকে? সন্তানদের `কীর্তি`তে হতবাক বাবা-মায়েরা। কেউ কান্নায় ভেঙে পড়লেন, কেউ শুরু করে দিলেন মারধর।
প্রতিবছরই বিভিন্ন কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের উত্তরপত্র বাতিল করতে হয়। কেন? দেখা যায়, হয়তো কেউ এমন উত্তর লিখেছে, যার সঙ্গে মূল বিষয়ের কোনও সাদৃশ্য নেই। এমনকী, কোনও প্রশ্নের উত্তর না লিখে পাস করিয়ে দেওয়ার আর্জি জানানোর নজিরও রয়েছে। কিন্তু এবছর মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে কার্যত চক্ষুচড়ক পর্ষদ কর্তাদের।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”